বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, বাড়ছে শীতের তীব্রতা

বগুড়ায় ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। ছবি : কালবেলা
বগুড়ায় ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। ছবি : কালবেলা

বগুড়ায় ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের ভোগান্তি চরমে উঠেছে। শীত থেকে বাঁচতে অনেককে গরম কাপড় গায়ে জড়িয়ে রাস্তায় খড়কুটো ও কাগজ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে। সূর্যের দেখা না পাওয়া পর্যন্ত অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।

রোববার (২১ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে, শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, সামনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। দুপুর ২টার দিকে সূর্যের এক ঝলক দেখা পাওয়া গেলেও পরক্ষণেই তা মিলিয়ে যায়। মহাসড়কগুলোতে দিনের বেলাই যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়েই গাড়ি চালাতে হচ্ছে।

সারিয়াকান্দির খেয়াঘাটের নৌকাচালক হুরমুত আলি জানান, কুয়াশায় নদীর মধ্যে কিছুই দেখা যায় না। হিমেল বাতাসে শরীরে কাঁপুনি ধরে। মানুষ তেমন একটা খেয়া পার হয় না।

শহরের রিকশাচালক জামাল মিয়া বলেন, ‘যত শীতই হোক, পরিবার চালাতে ঘর থেকে বের হতে হয়। রিকশা না চালালে খাব কী?’

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহিদুজ্জামান সরকার বলেন, ‘রোববার সকালে জেলায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। আকাশে মেঘ রয়েছে এবং হিমেল হাওয়া বইছে। এই অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১০

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১১

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১২

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৩

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৪

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৫

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৬

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৭

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৮

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৯

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

২০
X