কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেকের দল নিয়ে যে তথ্য দিল ইসি

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

পুনর্বিবেচনার জন্য আবেদন করার পর আমজনতার দলকে পর্যালোচনায় রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আরও ছয়টি দলকে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, রিভিউর জন্য আবেদন করা দলগুলোর মধ্যে সাতটি দলকে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দলগুলো হলো—বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ (শাজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দল।

শেষ মুহূর্তে নিবন্ধন পেলে এসব দল সুবিধাবঞ্চিত হবে কি না জানতে চাইলে সচিব বলেন, যদি কেউ শেষ মুহূর্তে নিবন্ধন পায়, তাহলে তারা লেভেল প্লেয়িং ফিল্ড পাবে না। এটা বাস্তবতা।

চলতি মাসের শুরুতে আগারগাঁওয়ে ইসি ভবনের প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় তিনি এ অনশনে যান।

তখন সংবাদমাধ্যমকে তারেক বলেছিলেন, নিবন্ধনের সব যোগ্যতা পূরণ করা হলেও তার দলকে নিবন্ধন দিচ্ছে না ইসি। বিভিন্ন সময়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় আমজনতার দল নিবন্ধন পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সে সময় তারেক রহমানের প্রতি সংহতি জানিয়ে তাঁর দলকে নিবন্ধন দিতে ইসির প্রতি আহ্বান জানায়।

একপর্যায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে প্রায় ১৩৩ ঘণ্টা পর অনশন ভাঙেন তারেক রহমান। আজ তাঁর দলকে নিবন্ধনের জন্য পর্যালোচনা করার খবর দিল ইসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১০

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১১

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১২

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৩

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৪

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৫

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৬

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৭

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৮

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৯

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

২০
X