রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের উদ্যোগে এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের উদ্যোগে এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন তার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, দেশে সুশাসন আসবেই। আর সেই সুশাসন প্রতিষ্ঠিত হবে একমাত্র তারেক রহমানের হাতে ধরে।

রোববার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের উদ্যোগে এক আলোচনা সভায় ফারুক এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, তারেক রহমান তার বাবা-মায়ের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ১৬টি বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য প্ল্যান তৈরি করেছেন। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তিনি অপেক্ষা করছেন। ইনশাআল্লাহ জনগণের ভোটে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তার প্ল্যান যাতে সফল হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি।

সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে পড়েছে। কিন্তু, হেলে পড়েছেন আপনারা। ১০টি বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে আপনাদের কোনো হামলা-মামলা ছিল না। তার প্রমাণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি। এরাই চেয়েছিল নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু করা হোক। এখন আবার এরাই নির্বাচন কমিশন অফিসে গিয়ে বলে হেলে গেছে। এগুলো হচ্ছে নির্বাচনকে বানচাল করার একটা পূর্বাভাস।

ফারুক আরও বলেন, প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্ত থেকে বের করে আনা। সুশাসন প্রতিষ্ঠা করবেন তারেক রহমান। কোটি কোটি গাছ লাগানোর প্ল্যান থাকবে। জিয়াউর রহমানের মতো খাল খনন করবেন। দেশের ফসল উৎপাদন বৃদ্ধি হবে। যেসব হাসপাতালগুলো দূর্দশা অবস্থায় রয়েছে, সেগুলোকে উন্নত করা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। আমি যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে তার প্ল্যান। তারেক রহমানের প্ল্যান সফল ও সার্থক হোক।

বিএনপির এই নেতা বলেন, সাংবাদিকদের লেখার স্বাধীনতা না থাকলে, আসল স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যাবে। সাংবাদিকদের লেখার অধিকার যেন সবসময় থাকে। এটা যেন আবারও বন্ধ হয়ে না যায়।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীবের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X