কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

‘সফল’ প্রকল্পে অভিবাসীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি

‘সফল’ প্রকল্পে অভিবাসীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি
ছবি : সংগৃহীত

বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস অর্থায়নে ‘সফল’ কর্মসূচির অধীনে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখছে ইউএনসিডিএফ ও জাইনাক্স হেলথ লিমিটেড।

ইউনাইটেড নেশন্স ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড (ইউএনসিডিএফ) এবং সুইজারল্যান্ড দূতাবাসের যৌথ উদ্যোগে পরিচালিত ‘সফল - অভিবাসী পরিবারের সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রেমিট্যান্স ব্যবস্থাপনা’ কর্মসূচি বাংলাদেশে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের আর্থিক স্থিতিশীলতা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে।

কর্মসূচির মূল লক্ষ্য হলো আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, আর্থিক সম্পদ গঠনকে উৎসাহিত করা এবং ইতিবাচক আর্থিক আচরণের মাধ্যমে রেমিট্যান্স-নির্ভর অভিবাসী অর তাদের পরিবারের দীর্ঘমেয়াদি সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতা গড়ে তোলা।

এই উদ্যোগের অংশ হিসেবে জাইনাক্স হেলথ লিমিটেডের সঙ্গে ইউএনসিডিএফ অংশীদারিত্বে ভিত্তিতে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের জন্য একটি জেন্ডার-স্মার্ট ও অভিবাসীকেন্দ্রিক ডিজিটাল স্বাস্থ্য ও বিমা সেবা চালু করবে। এই সেবা তাদের আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সক্ষমতা এবং এর সাথে সম্পর্কিত দীর্ঘমেয়াদি আর্থিক সহনশীলতা বাড়াবে।

পাইলট প্রকল্পটি নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ জেলায় পরিচালিত হবে। এই প্রকল্পের মুল লক্ষ্য হলো - অভিবাসী শ্রমিক এবং তাদের পরিবারের রেমিট্যান্স ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধি এবং তাদের দারিদ্র্য ঝুঁকি কমানো, জেন্ডার-স্মার্ট ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল স্বাস্থ্য ও আর্থিক সেবার ব্যবহার বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের আর্থিক সেবা সহজতর করতে উপযুক্ত নীতি ও দিকনির্দেশনা তৈরিতে সরকারকে সহায়তা প্রদান।

বাংলাদেশে ইউএনসিডিএফের কান্ট্রি লিড সাদাত মঈনুদ্দিন বলেন, ‘অভিবাসী শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু তারা ও তাদের পরিবার প্রায়ই আর্থিক অন্তর্ভুক্তি থেকে বঞ্চিত থাকে। বাংলাদেশে ইউএনসিডিএফ ও সুইজারল্যান্ড দূতাবাসের অংশীদারিত্বের ভিত্তিতে চলা এই কার্যক্রম অভিবাসী এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা ও ক্ষমতায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে কাজ করবে।’

জাইনাক্স হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাইম আহমেদ বলেন, ‘আমরা আমাদের ডিজিটাল উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে অভিবাসী ও তাদের পরিবারের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ও আর্থিক সমস্যা সমাধানে টেকসই প্রবেশাধিকার নিশ্চিত করতে চাই। যা তাদের জীবন ও জীবিকার উন্নয়ন এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করবে।’

বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং ইউএনসিডিএফ ও জায়নাক্স হেলথের অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত এই প্রকল্প অভিবাসী এবং তাদের পরিবারের জন্য অর্থায়নের সুযোগ তৈরি এবং আর্থিকভাবে ও সামাজিকভাবে টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X