কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবাসীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : মোসাদ্দেক বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ম্যামাস পার্টি কনভেনশন হলে কথা বলছেন প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। ছবি : সংগৃহীত
ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ম্যামাস পার্টি কনভেনশন হলে কথা বলছেন প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। ছবি : সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, বাংলাদেশে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশে একটি অপশক্তি জগদ্দল পাথর হিসেবে আমাদের ঘাড়ে চেপে বসে আছে। এই জগদ্দল পাথরকে ক্ষমতা থেকে সরাতে হবে। আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। এ জন্য প্রবাসী ভাইদের দেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য ভূমিকা পালন করতে হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ম্যামাস পার্টি কনভেনশন হলে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি মুহাম্মাদ ইসমাঈল (প্রিন্সিপাল আন-নূর কালচারাল সেন্টার, নিউইয়র্ক)-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শামসুদ্দিন বশিরের সঞ্চালনায়, মাওলানা কারি ইয়াসিনের কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে বক্তব্য রাখেন জয়েন্ট সেক্রেটারি হাফেজ রুহুল আমিন, আইনবিষয়ক সম্পাদক রফিক আহমেদ, দপ্তর সম্পাদক নকিব নাসরুল্লাহ, সহদপ্তর সম্পাদক হাবিবুর রহমান, মাওলানা আল আমিন আরাফাত ইমাম মাসজিদ কুবা, মুহাম্মাদ মাহবুবুল আলম, মুহাম্মাদ মুহসিন সহ স্থানীয় ওলামায়ে কেরাম এবং অন্যান্য সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X