রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, উত্তেজনা চরমে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০ শতাংশ ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছেন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর আড়াইটার পর থেকেই সচিবালয়ের ১১ নম্বর ভবনের চতুর্থ তলায় উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন তারা। দাবি আদায়ে কর্মচারীরা জোরালো স্লোগান দিচ্ছেন।

বিকেল ৫টা ১৫ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের গেটে দেখা যায়, বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী সমবেত হয়েছেন। হাতে হ্যান্ডমাইক নিয়ে তারা একে একে সবাইকে জড়ো হতে আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয়ের তিন নম্বর ফ্লোরে জড়ো হওয়া কর্মকর্তা-কর্মচারীরা বলেন, আমাদের জন্য জিও (সরকারি আদেশ) না করা পর্যন্ত সচিব বা উপদেষ্টা কেউই বের হতে পারবেন না। আমরা শুনেছি সচিব বের হওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু দাবি আজই না মানলে কোনোভাবেই তাকে বের হতে দেওয়া হবে না। এমনকি পুলিশ প্রটেকশন নিলেও নয়।

আন্দোলনকারীরা জানান, এর আগে রেশনের দাবিতে তারা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ্য ভাতা চালুর ঘোষণাও কার্যকর হয়নি। নতুন পে-কমিশন গঠিত হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থ উপদেষ্টা। এসব জমে থাকা ক্ষোভ থেকেই আজকের অবরোধ কর্মসূচি।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবিরের নেতৃত্বে এ অবরোধ চলছে। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকলেও এখনো কোনো সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X