নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে স্বাগত জানাতে নাটোরের লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পুরোনো ছবি
অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পুরোনো ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে শুধু নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী।

বুধবার (২৪ ডিসেম্বর) তিনি এ তথ্য জানান। বিএনপি নেতা দুলুর নির্বাচনী মিডিয়া সেলের প্রধান সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম জানান, নাটোর থেকে এরই মধ্যে ৩০০ বাসে, ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন পরিবহন এবং ট্রেনে শুধু নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। এ ছাড়া বুধবার রাত ১০টায় আরও একটি বিশেষ ট্রেনে অন্য নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।

এসব নেতাকর্মীর জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র ও খাবারের সব ব্যবস্থা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষ থেকে করা হয়েছে বলেও তিনি জানান।

দীর্ঘদিন প্রবাসে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখা ও তার কথা শোনার জন্য সারা দেশ থেকেই নেতাকর্মীরা এভাবেই ঢাকায় সমবেত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X