মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মিন্টুর দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। ছবি : কালবেলা

ফেনীর দাগনভূঞায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় আবদুল আউয়াল মিন্টু মুসল্লিদের উদ্দেশে বলেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার এ অসুস্থতার সময়ে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রধান দায়িত্ব হলো আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা। আজকের এ দোয়া মাহফিলে আমরা আরেকজন সংগ্রামী মানুষের কথা স্মরণ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই। তিনি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন— এ দোয়া করি।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ফেনী জেলা যুবদলের সভাপতি নাছির উদ্দীন খোন্দকার, দাগনভুঞা উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মতিন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, জেলা যুবদলের সাবেক সদস্য পেয়ার আহমদ আকাশ ও দাগনভূঞা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল নুরসী।

দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমদ ডিপলু, সদস্য সচিব মনছুর ভুঞা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব, সদস্য সচিব তৌহিদুল মানিক, জেলা যুবদলের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবু নাছের, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জসিম উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X