কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ইউসেপ বাংলাদেশের আয়োজনে জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত

জব ফেয়ার ২০২৫-এ অতিথিরা। ছবি : কালবেলা
জব ফেয়ার ২০২৫-এ অতিথিরা। ছবি : কালবেলা

বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জব ফেয়ার-২০২৫। এ আয়োজনের মাধ্যমে কারিগরি শিক্ষার গুরুত্ব, কর্মজীবন গঠনের সম্ভাবনা এবং চাকরির সুযোগ সম্পর্কে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা হয়।

অনুষ্ঠিত এ চাকরি মেলায় সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন ড. ওবায়দুর রব। মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের হেড অব এইচআর মো. মেহেদী হাসান বিন গণী।

এ ছাড়াও ইউসেপ বাংলাদেশে সরকারি অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের পরিচালক, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন খাতের নিয়োগকর্তা, গণমাধ্যমকর্মীসহ শত শত চাকরিপ্রত্যাশী এ জব ফেয়ারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে দক্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবনই টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

তিনি সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া তরুণদের কারিগরি শিক্ষা ও শোভন কর্মসংস্থানে ইউসেপ বাংলাদেশের অবদানকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।

জব ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য— আরএফএল গ্রুপ, প্রাণ গ্রুপ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, হাতিল ফার্নিচার, নাভানা গ্রুপ, ওয়ালটন, বিআইএইচএস জেনারেল হাসপাতাল, রানার গ্রুপ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, ম্যাটাডর গ্রুপ, কাজী ফার্মস গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), বিডিজবস ডট কম, সুপার স্টার গ্রুপ, গোল্ডেন টিউলিপ এবং ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড।

ওই প্রতিষ্ঠানগুলোর নিয়োগকর্তারা ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বহু চাকরিপ্রত্যাশীকে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ প্রদান করেন, যা তরুণদের আত্মবিশ্বাস ও কর্মসংস্থানের উদ্দীপনা বৃদ্ধি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১০

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১১

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১২

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৩

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৫

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৬

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৯

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X