সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মিন্টুর দোয়া মাহফিল

বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা
বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঁঞা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল হাকিম।

এ সময় বক্তারমুন্সী কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষ থেকে আবদুল আউয়াল মিন্টুকে মসজিদের আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণায় উপস্থিত মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আবদুল আউয়াল মিন্টু মুসল্লিদের উদ্দেশে বলেন, বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার এই অসুস্থতার সময়ে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রধান দায়িত্ব হলো আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা।

তিনি আরও বলেন, আজকের এই দোয়া মাহফিলে আমরা আরেকজন সংগ্রামী মানুষের কথা স্মরণ করছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই। তিনি অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন— এই দোয়া করি।

মিন্টু বলেন, এই কঠিন সময়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রীর সুস্থতা ও প্রয়াত ওসমান হাদির আত্মার শান্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূইয়া, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত, সোনাগাজী পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূইয়া, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজ, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামিদি, বিএনপি নেতা আলমগীর হোসেন, কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, সাবেক সহসভাপতি ঈমাম উদ্দিন ভূঞা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নূরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতী দলসহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও মসজিদের মুসল্লিগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১০

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১২

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৩

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৪

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৫

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৬

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১৭

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৮

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৯

রামিসা হত্যা : আসামিদের ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

২০
X