বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

মুগ্ধতায় শেহতাজ

শেহতাজ মনিরা হাশেমI ছবি : সংগৃহীত
শেহতাজ মনিরা হাশেমI ছবি : সংগৃহীত

এক সময় ক্যামেরার আলোয় যার উপস্থিতি মানেই বাড়তি আকর্ষণ, বিজ্ঞাপন থেকে নাটক— সবখানেই যিনি ছিলেন আলোচিত নাম, সেই শেহতাজ মনিরা হাশেম এখন অনেকটাই আড়ালে। জনপ্রিয়তার শিখরে থাকা এই মডেল ও অভিনেত্রী সংগীতশিল্পী প্রীতম হাসানের সঙ্গে বিয়ের পর ধীরে ধীরে সরে যান পর্দার ব্যস্ততা থেকে। যদিও অভিনয়ের জগত থেকে খানিকটা দূরে, তবু ভক্তদের সঙ্গে যোগাযোগের সুতো ছেঁড়েননি শেহতাজ— সংসারের নানা মুহূর্ত, অনুভূতি আর ব্যক্তিগত জীবনের ঝলক তিনি নিয়মিতই ভাগ করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে।

বুধবার (২৪ ডিসেম্বর) নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন শাহতাজ, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। বর্তমানে তিনি থাইল্যান্ডের পাতায়া বিচে অবস্থান করছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, শেহতাজের পরনে ছিল সাদা রঙের একটি অফ-শোল্ডার গাউন, যা তাকে বেশ মোহনীয় করে তুলেছে। এছাড়াও চুলে লাগানো বড় সাদা ফুল, যা তার সৌন্দর্যে আলাদা একটা মাত্রা এনেছে।

এছাড়াও সৈকতের বালু তটে রেস্টুরেন্টের আলোকসজ্জিত পরিবেশের মাঝে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দিনের সমাপ্তি টানার এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না।’

প্রসঙ্গত, এই অভিনেত্রীর ক্যারিয়ারের সেরা সময়ে থাকাকালীন হঠাৎ করেই কাজ কমিয়ে দেওয়ার পেছনের কারণ আজও রহস্যই থেকে গেছে শোবিজ অঙ্গনে। শেহতাজ মনিরা হাশেম নিজেও এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি। নাটক, টেলিছবি ও মিউজিক ভিডিওতে তার সম্ভাবনাময় যাত্রা যেখানে আরও অনেক দূর যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল, সেখানে এখন সেই পথচলার ছাপ মিলছে মূলত সামাজিক মাধ্যমেই। পর্দার আড়ালে থাকলেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে শেহতাজ যে এখনো রয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X