কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে অস্ট্রেলিয়া। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণা সুবিধা, পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ ও গ্র্যাজুয়েশন শেষে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার বাস্তব সম্ভাবনার কারণেই অস্ট্রেলিয়া বর্তমানে সারা বিশ্বের শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ।

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সম্ভাবনা আরও স্পষ্ট করে তুলতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপোর আয়োজন করে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড।

প্রতিষ্ঠানটি টানা ২৪ বছর ধরে শিক্ষার্থীদের সেবা প্রদান করছে। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী পাঠাতে সর্বোচ্চ ভিসা সফলতাও এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের।

এই এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ৩০টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে বিশ্বখ্যাত মোনাশ ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি , অ্যাডিলেইড ইউনিভার্সিটিসহ একাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামনে সরাসরি তুলে ধরে তাদের কোর্স, স্কলারশিপ ও ক্যারিয়ার গড়ার বিস্তারিত তথ্য।

সকালে এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাব্বানী হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিনসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।

এডুকেশন এক্সপোর বড় আকর্ষণ ছিল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং। এতে শিক্ষার্থীরা স্কলারশিপের সুযোগ জানার পাশাপাশি অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ভর্তি বা অন-স্পট অ্যাডমিশনও নিশ্চিত করেন। পড়াশোনার সময় খণ্ডকালীন চাকরি এবং ডিগ্রি শেষের পর কাজের সুযোগ নিয়েও বিস্তারিত দিকনির্দেশনা দেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা।

আয়োজকরা জানান, এক্সপো শেষ হলেও শিক্ষার্থীদের সহায়তা এখানেই থেমে থাকছে না। আগ্রহী শিক্ষার্থীরা এক্সপো পরবর্তী সময়েও বনানী ও ধানমন্ডিতে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের কার্যালয় থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভিসা সহায়তা ও ভর্তিসংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X