শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:৫৭ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১১:২২ পিএম
অনলাইন সংস্করণ

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক। ছবি : সংগৃহীত
রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক। ছবি : সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক আগামী রোববার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র।

শুক্রবার (১২ জুন) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা, পাকিস্তানি ও ইরানি সূত্র থেকে পাওয়া খসড়াগুলো অনুযায়ী, সমঝোতার বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে কিছু ভাষাগত ও রাজনৈতিক বিষয় এখনো নিষ্পত্তির অপেক্ষায় আছে।

একটি পশ্চিমা সূত্র জানিয়েছে, বাকি মতপার্থক্য দূর করা গেলে রোববারই চুক্তিতে সই হতে পারে। সম্ভাব্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সমঝোতা স্মারকটি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। তবে তিনি এর বিষয়বস্তু নিয়ে আগাম জল্পনা না করার আহ্বান জানিয়েছেন।

ফাঁস হওয়া খসড়াগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ কয়েক বিলিয়ন ডলারের সম্পদ ছাড়ের প্রক্রিয়া শুরু করতে পারে এবং দেশটির তেল রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহার করবে।

খসড়ায় আরও উল্লেখ রয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে ৬০ দিনের পৃথক আলোচনা চলবে। এ সময়ের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের বিদ্যমান অঙ্গীকার বহাল থাকবে।

তবে ফাঁস হওয়া নথিগুলোতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংসের বিষয়টি উল্লেখ নেই। যদিও এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানের ইউরেনিয়াম মজুত অপসারণ ও ধ্বংস করা হবে।

এদিকে সমঝোতা স্মারকের সম্ভাব্য শর্তগুলো প্রকাশ্যে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘ইরান যে শর্তগুলো গণমাধ্যমে ফাঁস করেছে, সেগুলোর সঙ্গে লিখিতভাবে সম্মত হওয়া প্রকৃত শর্তগুলোর কোনো মিল নেই।’

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলকে এখন পর্যন্ত এই আলোচনার বাইরে রাখা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল এ সমঝোতা স্মারকের অংশ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১০

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১২

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৩

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৪

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৫

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৬

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৭

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৮

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৯

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

২০
X