কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিরল রংধনু নিয়ে যা বলছে আবহাওয়া দপ্তর

আকাশে বিরল রংধনু। ছবি : সংগৃহীত
আকাশে বিরল রংধনু। ছবি : সংগৃহীত

শরতের শুভ্র নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঝে মধ্যে আকাশ কালো করে নামছে ঝুম বৃষ্টি। তবে এসবের মধ্যে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আকাশে দেখা গেছে বিরল রংধনু। যাকে অনেকে ‘রংধনু মেঘ’ বলে নাম দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকে বিভিন্ন ধরনের লিংক শেয়ার করে একে ‘বিরল’ বলে দাবি করছেন।

ওয়েবসাইট ঘেঁটে বিভিন্ন দেশেও এমন মেঘ দেখতে পাওয়ার তথ্য পাওয়া গেছে। তবে আবহাওয়া দপ্তর বলছে আসলে রংধনু মেঘ বলে কিছু নেই।

এ বিষয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, আসলে রংধনু মেঘ বলে কিছু নেই। মেঘ সাধারণত তিন ধরনের হয়। এরমধ্যে রয়েছে ঘন কালো, সাদা ও অফহোয়াইট কালার।

তার মতে, আসলে যখন পূর্ব বা পশ্চিম আকাশে সূর্য থাকে, তার বিপরীত দিকে বৃষ্টি হলে আলোর বিচ্ছুরণে রংধনুর সৃষ্টি হয়। এমনই কোনো এক ঘটনায় মেঘগুলো রঙিন হয়ে উঠতে পারে। আসলে বৃষ্টির ফোঁটা আর সূর্যের আলোর খেলাতেই এমনটা হয়েছে।

তিনি আরও বলেন, সকাল এবং বিকেল ছাড়া রংধনু দেখা যায় না। এর কারণ এই দুই সময়ে সূর্য হেলানো অবস্থায় থাকে। যে কারণে বিপরীত দিকে বৃষ্টি হলে রংধনু দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X