কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যে ‘ই-কমার্স এক্সপো’তে অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল 

বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাজ্যে ‘ই-কমার্স এক্সপো’তে অংশ নিচ্ছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাজ্যে ‘ই-কমার্স এক্সপো’তে অংশ নিচ্ছে। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য ‘ই-কমার্স এক্সপো-২০২৩’ এ অংশ নিচ্ছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে এবং লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় এক্সপো’তে অংশ নিচ্ছে তারা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এবং বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ‘এক্সেল লন্ডন’ এ এক্সপো অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাক্কো জানায়, দেশের সম্ভাবনাময় বিপিও এবং ই-কমার্স খাতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে ১৬টি শীর্ষ পর্যায়ের বাংলাদেশি প্রতিষ্ঠান এক্সপো’তে অংশগ্রহণ করছে। উপরন্তু, বাক্কো ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে প্রদর্শনীতে ‘বিপিও ব্রিলিয়্যান্স ইন্‌ বাংলাদেশঃ পেইভিং দ্য ওয়ে ফর গ্লোবাল এক্সিলেন্স’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজনও থাকবে। এ আলোচনায় বাংলাদেশের বিপিও খাতের অমিত সম্ভাবনার প্রতি আলোকপাত করা হবে।

আলোচনায় অংশগ্রহণ করবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রুশনারা আলী, যুক্তরাজ্যের প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতি এবং লন্ডনবিষয়ক মন্ত্রী পল স্কালি এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম। বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অংশ নেবেন সিনিয়র উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি আহমাদুল হক, সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন ও পরিচালক কাওসার আহমেদ।

অংশগ্রহণকারী ১৬টি প্রতিষ্ঠান হলো- এরিয়া৭১ ভেঞ্চার লিমিটেড, এএসএল বিপিও, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, ইজি টেকনোলজি লিমিটেড, ফেইথআইটি, ফিফোটেক, ফার্নিকম, গ্রাহো লিমিটেড, গ্রাফিক আনলিমিটেড এইড লিমিটেড, গ্রাফিকস ভিউ, গোইয়ারা লিমিটেড, ইগনাইট টেক সলিউশন্স, দ্য কাও কোম্পানি লিমিটেড, লিংক ভিশন সফটওয়্যার সলিউশন, নোবেল আইটি সলিউশন লিমিটেড এবং স্কাই টেক সলিউশন্স। যুক্তরাজ্যে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী ও ব্যবসায়ী গোষ্ঠীর জন্য এ প্রদর্শনী ব্যবসায়িক সম্পর্ক তৈরির এক চমৎকার ক্ষেত্রতে পরিণত হবে বলে আশাবাদ আয়োজকদের। অন্যদিকে সম্মানজনক এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা বিপিও গন্তব্য হিসেবে উপস্থাপনের সুযোগকে যথার্থভাবে কাজে লাগাতে অঙ্গীকারবদ্ধ প্রতিনিধিরা।

উল্লেখ্য, ‘ই-কমার্স এক্সপো-২০২৩’ এ অংশ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ই-কমার্স এবং বিপণন খাতের ১১ হাজারেরও বেশি নেতৃবৃন্দ। প্রদর্শনীর পাশাপাশি ১১টি মিলনায়তনজুড়ে থাকছে ২০০ ঘণ্টার বেশি সময়ব্যাপী আলোচনা সভার আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X