কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লন্ডনে পুলিশের হাতে গ্রেপ্তার ৫৫

বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ। ছবি : সংগৃহীত
বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপকে সমর্থন করার দায়ে যুক্তরাজ্যের লন্ডনে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

শনিবার (১৯ জুলাই) লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ব্রিটিশ রাজধানীতে নিষিদ্ধ গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে একটি বিক্ষোভ থেকে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ আইনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

ফিলিস্তিনি-পন্থী গ্রুপকে নিষিদ্ধ করার প্রতিবাদে টানা তৃতীয় শনিবার মধ্য লন্ডনে বিক্ষোভকারীরা জড়ো হন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং অংশগ্রহণকারী ৫৫ জনকে গ্রেপ্তার করে। পুলিশ বলছে, নিষিদ্ধ সংগঠনটিকে সমর্থন করা অপরাধ। তাই তারা আইনের প্রয়োগ করেছেন।

মূলত এ দিনও আগের সপ্তাহগুলোর দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। ‘আমি গণহত্যার বিরোধিতা করি, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা প্ল্যাকার্ড বহনকারী বিক্ষোভকারীদের ধরে নিয়ে যায় পুলিশ।

গত শনিবার নিষিদ্ধ গ্রুপকে সমর্থন করার জন্য পুলিশ ৪১ জনকে গ্রেপ্তার করেছিল। তার আগের সপ্তাহের শনিবারে ২৯ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X