কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা

শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বুধবার (১৮ ফেব্রুয়ারি)। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে প্রথম রোজা শুরু। পবিত্র এই মাসকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

বুধবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আহমাদুল্লাহ লিখেছেন, ‘নতুন চাঁদের রোশনিতে শুরু হলো মুমিন-জীবনের বহু আকাঙ্ক্ষিত মাস, পবিত্র মাহে রমজান। আহলান, সাহলান শাহরু রমজান।’

তিনি লিখেছেন, ‘আসুন, এই মাসের প্রতিটি মুহূর্তকে ইবাদতের জন্য ব্যয় করি। তাকওয়া ও কোরআনের আলোয় হৃদয়কে আলোকিত করি।’

আহমাদুল্লাহ আরও লিখেছেন, ‘মহান আল্লাহ আমাদের সবাইকে রমজানের গুরুত্ব বুঝে অধিক পরিমাণে আমল করার তওফিক দান করুন।’

এদিকে, বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

উল্লেখ্য, চাঁদ দেখা যাওয়ায় আজ বাদ এশা থেকেই দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজ শুরু হবে এবং ভোর রাত থেকে সেহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখা শুরু করবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X