কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত সভায় ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (BATJA)’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা।। ছবি : সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত সভায় ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (BATJA)’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা।। ছবি : সংগৃহীত

এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং তথ্যভিত্তিক সাংবাদিকতা চর্চার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন’ (BATJA)।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটি গঠিত হয়েছে।

প্রতিষ্ঠাকালীন সভায় সর্বসম্মতিক্রমে নয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দেশ টিভি-এর রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান এবং সদস্য সচিব হয়েছেন একুশে টেলিভিশন-এর রিপোর্টার ইমন চৌধুরী।

কমিটির অন্য সদস্যরা হলেন- মো. শাহাদাত হোসেন (দেশ সমাচার), তানজিলা খান মীম (এখন টিভি), কাজী ফয়সাল (চ্যানেল ২৪), মুহাম্মদ জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মেহেদী হাসান মুরাদ (দৈনিক ইনকিলাব), আরিফুল ইসলাম (নিউজ টোয়েন্টিফোর) এবং মাহতাব মিনহাজ (এটিএন নিউজ)।

নবগঠিত সংগঠনের নেতারা জানান, দেশের বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর, এয়ারলাইন্স ও এভিয়েশন খাতসংক্রান্ত সংবাদে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, মানসম্মত ও তথ্যনির্ভর সাংবাদিকতা নিশ্চিত করা এবং পেশাগত অধিকার রক্ষায় কাজ করবে সংগঠনটি।

তারা আরও বলেন, এভিয়েশন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় এই বিটে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সভায় সংগঠনের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আবু দারদা যোবায়ের এবং চ্যানেল ২৪-এর হেড অব ডিজিটাল রাজিব খান।

কালবেলা/এলএইচ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১০

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১১

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১২

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৩

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৪

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৫

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৭

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৮

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১৯

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

২০
X