বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে

ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস কিলতান’। ছবি : সংগৃহীত
ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস কিলতান’। ছবি : সংগৃহীত

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস কিলতান’। সোমবার (১৯ জুন) চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান।

এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। জাহাজটিকে স্বাগত জানাতে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘আবু বকর’ অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালীন জাহাজটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শুভেচ্ছা সফরে আগত ভারতীয় নৌবাহিনীর জাহাজটিতে ২০ জন কর্মকর্তা, ১৭১ জন নাবিক ও ৫ জন অসামরিক সদস্য আছেন। ১১০ মিটার দৈর্ঘ্যের ভারতীয় জাহাজটির অধিনায়কের দায়িত্বে আছেন কমান্ডার আরজিত পান্ডে।

সফররত জাহাজটির কর্মকর্তা এবং নাবিকরা বানৌজা ঈসাখান, বাংলাদেশ নেভাল একাডেমি, ‘স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) পরিদর্শন করেন। এ ছাড়া নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। ২১ জুন বিশ্ব ইয়োগা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সমুদ্রে থাকা অবস্থায় ইয়োগা চর্চার উপকারিতা সর্ম্পকে আলোচনার পাশাপাশি ইয়োগার মাধ্যমে কিভাবে নিজের স্বাস্থ্য ঠিক রাখা যায় তার উপর প্রয়োগিকভাবে অনুশীলন অনুষ্ঠিত হবে। ইয়োগা অনুশীলনে ভারতীয় হাইকমিশনারসহ সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থাকবেন। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২২ জুন ২০২৩ বাংলাদেশ ত্যাগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১০

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১১

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১২

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৩

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৪

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৫

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৬

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৭

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৮

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

১৯

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

২০
X