কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৬:১৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিডার নির্বাহী সদস্য হলেন সচিব খাইরুল ইসলাম

মো. খাইরুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. খাইরুল ইসলাম। ছবি : সংগৃহীত

অবসর উত্তর ছুটি ভোগরত সচিব মো. খাইরুল ইসলামকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১ অক্টোবর) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চলতি বছরের ২ জুলাই সচিব পদে পদোন্নতি পান প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব-১ মো. খাইরুল ইসলাম। এরপর ১৫ জুলাই তিনি পিআরএলে যান।

খাইরুল ইসলাম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী মহাহিসাবরক্ষক পদে যোগদান করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার, পূর্ত অডিট অধিদপ্তরের উপপরিচালক, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জেনারেল (প্রশাসন), আঞ্চলিক অর্থ নিয়ন্ত্রক (সাভার-ক্যান্টনমেন্ট), গণপূর্ত মন্ত্রণালয়ের পরিচালক (অডিট) পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১২ সালের শেষের দিকে উপসচিব হিসেবে তিনি স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন।

এ বিভাগেই তিনি যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন করেছেন। এরপর পদোন্নতি পেয়ে সচিব খাইরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১২

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৩

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৬

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৭

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৮

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৯

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

২০
X