কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ভিসানীতি নিয়ে বিটারের সঙ্গে আলোচনা হয়নি : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব

মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব খুরশেদ আলম। ছবি: সংগৃহীত
মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব খুরশেদ আলম। ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটারের সঙ্গে নতুন ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।

তিনি আরও জানান, ছয় মাসের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা।

এর আগে রোববার (১ অক্টোবর) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার পাকিস্তান সফর শেষে ঢাকা সফরে আসেন। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে বৈঠক করেন।

এ ছাড়া সফরকালে তিনি দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বাংলাদেশ সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে রেনা বিটার আলোচনা করবেন। তার সফর বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে। সফর শেষে সোমবার তিনি ঢাকা ত্যাগ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X