কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে অভিষেক ডেপুটি স্পিকার কায়সার কামালের

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সংগৃহীত
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের বিরতির পর পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। এ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিষেক হয়েছে।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় তিনি প্রথমবারের মতো অধিবেশনের সভাপতিত্ব করেন।

এর আগে ১৩ দিনের বিরতির পর সংসদের কার্যক্রম পুনরায় শুরু হয়। অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে কার্যক্রম পরিচালনা করেন কায়সার কামাল। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করছেন তিনি।

বিরতির সময় ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি দুটি বৈঠক করেছে। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ রাখা বা বাতিল করার বিষয়ে সরকার ও বিরোধী দল একমত হয়েছে, তবে ২০টি বিষয়ে এখনো মতৈক্য হয়নি।

বিশেষ কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে। আর চলতি অধিবেশনে ১১ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শনিবার সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১০ এপ্রিলের মধ্যে সব সংসদ সদস্যের জন্য আবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সাউন্ড সিস্টেমের সমস্যার তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১০

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১১

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১২

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৩

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৪

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৫

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৬

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৭

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৮

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১৯

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

২০
X