কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার (৫ এপ্রিল) বন্ধ থাকবে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগে থেকেই এ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) ও শনিবার (৪ এপ্রিল) দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকার কারণে টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এদিকে জ্বালানি সংকটে চলমান পরিস্থিতি মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা চলছে। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদে এ বিষয়ে আলোচনা হতে পারে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন সাংবাদিকদের বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-সশরীরে এই দুই ব্যবস্থা সমন্বয়ে ক্লাস বিষয়ে আলোচনা চলছে। মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।’

মন্ত্রিসভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হলে টানা ৩ দিনের ছুটি শেষে অনলাইনে ক্লাস শুরু হতে পারে শিক্ষাপ্রতিষ্টানে।

খ্রিস্টান ধর্ম মতে, ইস্টার সানডে উপলক্ষে ঈশ্বরপুত্র যিশু মৃত্যু থেকে পুনরুত্থিত হন। গুড ফ্রাইডে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করেছিল। মৃত্যুর তৃতীয় দিনে রোববার তিনি জীবিত হয়ে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X