শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৯:০১ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ
এমপি মৃণালকে সাম্প্রদায়িক ভাষায় গালাগাল

ফয়সাল বিপ্লবকে বহিষ্কারের দাবি

মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ছবি : সংগৃহীত
মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে অকথ্য সাম্প্রদায়িক ভাষায় গালাগাল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বিবৃতিতে সংসদ সদস্যের ধর্মীয় পরিচয় উল্লেখে অশ্রাব্য ভাষায় বক্তব্য দেওয়ায় অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি দলের কাছে জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

সোমবার (২ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্তের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘নপুংশক, চাঁড়াল’সহ নানা সাম্প্রদায়িক উক্তিতে স্থানীয় মৃণাল কান্তি দাসকে গালাগালের মাধ্যমে ফয়সাল বিপ্লব শুধু সাম্প্রদায়িক মানসিকতার-ই পরিচয় দেয়নি বরং তিনি আওয়ামী লীগের অসাম্প্রদায়িক ভাবমূর্তিকেও চূড়ান্তভাবে ক্ষুণ্ন করেছেন। এমনকি মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

অনতিবিলম্বে এ পদ থেকে বহিষ্কারের জন্যও সরকারের প্রতি বিবৃতিতে জোর দাবি জানিয়ে বলা হয়, অন্যথায় আগামী সংসদ নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X