কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৬:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি ফয়সাল বিপ্লব কারাগারে

সাবেক সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লব। ছবি : কালবেলা
সাবেক সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লব। ছবি : কালবেলা

২০২৩ সালে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে হত্যা মামলায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী তার জামিন চান। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন।

এর আগে গতকাল রোববার (২২ জুন) রাতে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয়ভাবে ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। এ সমাবেশ ঠেকাতে একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আহ্বান করে। এর জেরে ২৭ অক্টোবর রাত থেকেই রাজধানীজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

২৮ অক্টোবর দুপুরে কাকরাইল এলাকায় বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হলে, একদল সশস্ত্র হামলাকারী মারাত্মক অস্ত্রসহ বাস ও পিকআপযোগে এসে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে যুবদল নেতা শামীম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন এবং আরও অনেকে আহত হন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X