কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২০ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম
অনলাইন সংস্করণ

দুপুরের মধ্যে এক বিভাগে কালবৈশাখী ঝড়ের আভাস

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার (৩ এপ্রিল) পৃথক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

নদীবন্দরের জন্য পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে সিলেট বাদে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।

সারাদেশের তাপমাত্রার বিষয়ে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। বর্তমানে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহ আরও বিস্তৃতি লাভ করতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার থাকলেও অস্থায়ী দমকা হাওয়ার সময় তা ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

গত মার্চ মাসের আবহাওয়ার পর্যালোচনায় দেখা গেছে, সারাদেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। মার্চ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও দেশের অনেক স্থানে শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস ও সিনপটিক অবস্থা বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যা আগামী দিনগুলোর আবহাওয়ায় প্রভাব বিস্তার করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X