রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ
১৮ বছরে মুক্তি মেলেনি

বাদল ফরাজীর মুক্তির দাবিতে ৬ এপ্রিল মানববন্ধন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

১৮ বছর ধরে কারাগারে থাকা বাদল ফরাজীর মুক্তির দাবিতে এক মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হবে।

এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করবেন ‘বাদলের কারাবাস’ গ্রন্থের লেখক রাহিতুল ইসলাম। তিনি জানান, এই মানববন্ধন থেকে সরকারের কাছে বাদল ফরাজীর মুক্তির দাবি জানানো হবে। আইনি প্রক্রিয়া শেষে বাদল ফরাজী পরিবারের কাছে ফিরে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এ আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে মানবিক সংগঠন ‘প্রচেষ্টা ফাউন্ডেশন’। সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা পাভেল বাবু বলেন, বাদল ফরাজি কোনো অপরাধী নন, তিনি পরিস্থিতির শিকার এক নিরপরাধ মানুষ। নামের আংশিক মিল থাকায় তাকে যেভাবে ১৮ বছর ধরে আটকে রাখা হয়েছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন।

বাদল ফরাজীর মুক্তির এই দাবি সৌদি আরব, দুবাই, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীরা এই বিষয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের প্রশ্ন, নাম বিভ্রাটের কারণে একজন মানুষ কেন বছরের পর বছর কারাগারে অবস্থান করবেন।

প্রসঙ্গত, ২০০৮ সালে দিল্লির একটি হত্যা মামলায় নাম বিভ্রাটের কারণে বাদল ফরাজীকে গ্রেপ্তার করা হয়। ২০১৮ সালে তাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।

চার বছর আগে তার সাজা শেষ হলেও দ্বিপাক্ষিক চুক্তির জটিলতায় তার মুক্তি প্রক্রিয়া আটকে আছে। এই পরিস্থিতিতে মানবাধিকার কর্মী, শিক্ষার্থী ও নাগরিকদের মানববন্ধনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বাদল ফরাজীর মুক্তির দাবিতে খোলা ফেসবুকের ইভেন্ট পেজ: https://www.facebook.com/events/1498779791844884

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X