কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৮ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী

‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন এবার পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, সরকার ইলিশের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলে বাজারে এর দাম কমবে এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।

মন্ত্রী আরও বলেন, ইলিশ সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এ কর্মসূচি পালিত হবে এবং এর উদ্বোধন হবে চাঁদপুরে।

তিনি জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি জোরদার করা হবে বলেও জানান তিনি।

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, সরকার বাণিজ্যিকভাবে ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয় তা সৌজন্য হিসেবে দেওয়া হয়। আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা, সে সিদ্ধান্ত সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জাটকা সংরক্ষণে প্রয়োজনে জেলেদের খাদ্যসহ অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X