রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সাম্প্রদায়িক সহিংসতায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্বেগ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লোগো। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে গত তিন মাসে দেশজুড়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ে সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ১৩৩টি সহিংসতার ঘটনা ঘটেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতার মধ্যে হত্যার ঘটনা ২৫টি, ধর্ষণ ও নারী নির্যাতন ৪টি, মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনা ৩৫টি এবং আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলাসহ অন্যান্য ঘটনা রয়েছে ৬৯টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জানুয়ারি মাসে সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের ওপর ৪৬টি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে হত্যা ১১টি, ধর্ষণ ১টি, মন্দিরে হামলা ৯টি এবং হামলা, ডাকাতি, ভাঙচুর, হুমকি ও লুটপাটের ঘটনা রয়েছে ১৫টি। এ ছাড়া ভূমি দখলের ৩টি, চাঁদাবাজির ১টি এবং অন্য ৫টি ঘটনা ঘটেছে।

ফেব্রুয়ারি মাসে হামলার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০টিতে। এ সময় হত্যা ৮টি, ধর্ষণ ১টি, মন্দিরে হামলা ১৫টি এবং হামলা, ডাকাতি, ভাঙচুরসহ বিভিন্ন সহিংসতা ঘটেছে ১৭টি। পাশাপাশি ভূমি দখলের ৬টি, অপহরণের ১টি এবং ধর্ম অবমাননার অভিযোগে ১টি হামলার ঘটনার কথাও উল্লেখ করা হয়।

মার্চ মাসে ৩৭টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে হত্যা ৬টি, ধর্ষণ ও যৌন হয়রানি ২টি, মন্দিরে হামলা ১১টি এবং হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ৭টি। এ ছাড়া ভূমি দখলের ৪টি এবং অন্য ৫টি ঘটনা ঘটেছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X