কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১০:৪২ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞ ব্রাজিল

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরার স‌ঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সৌজন্য ছবি
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরার স‌ঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। সৌজন্য ছবি

ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি ভালোবাসা ও ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের মানুষ‌কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানি‌য়ে‌ছেন দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা।

স্থানীয় সময় সোমবার (২ অক্টোবর) ব্রা‌সি‌লিয়ায় দেশ‌টির পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরার স‌ঙ্গে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাক্ষাতে গে‌লে এ কৃতজ্ঞতা জানান।

ব্রা‌সি‌লিয়ার বাংলা‌দেশ মিশন জানায়, বৈঠকে পররাষ্ট্র সচিব স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত নেতৃত্ব ও তার সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবগত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ভিয়েরা বিগত এক দশকে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং বাণিজ্য-বিনিয়োগসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ফোরামে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ ক‌রেন।

বৈঠকে উভয়পক্ষ উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ব্রাজিলের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ এবং জি-২০ ফোরামে ব্রাজিলের নেতৃস্থানীয় উদ্যোগের সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠি পররাষ্ট্রসচিব ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা বৈঠকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X