রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ার বাগবাড়ীতে প্রধানমন্ত্রী

নিজ বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি

বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজের বাড়ির মা-বোনদের ফ্যামিলি কার্ড দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, প্রিয় বাগবাড়ীবাসী প্রায় দুই যুগ পর নিজের এলাকায়, নিজের গ্রামের বাড়িতে, এই স্কুল-কলেজ মাঠে আজ আবারও আপনাদের সঙ্গে একত্রিত হতে পেরেছি। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি- এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, প্রায় ১০ বছর ধরে যে পরিকল্পনাটির ধীরে ধীরে ছক এঁকেছি। সেই পরিকল্পনার অনেকগুলো অংশের একটি ছিল এই ফ্যামিলি কার্ড। আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া- আজ নিজের বাড়িতে মা-বোনদের ফ্যামিলি কার্ড দেওয়ার মতো অবস্থায় এসেছি। এটি আজ বাস্তবায়ন করতে পেরেছি- আলহামদুলিল্লাহ।

প্রধানমন্ত্রী আরও বলেন, এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, আজ এখানে ৯১১ জন মা-বোনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। তবে যারা বাকি আছেন পর্যায়ক্রমে তারা সবাই ইনশাআল্লাহ পাবেন।

উল্লেখ্য, দেশব্যাপী নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X