শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৫ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

যেসব এলাকায় আজ দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও উন্নয়ন কাজের জন্য আজ শনিবার (২৫ এপ্রিল) দেশের কিছু এলাকায় দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলা এবং সিলেট মহানগরীর বেশ কিছু এলাকা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দিরাই আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরো উপজেলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুত সংযোগ চালু করা হবে। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকার এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে সিলেট মহানগরীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতায় উন্নয়নকাজের জন্য আজ সকাল ১০টা পর্যন্ত ৪ ঘণ্টার জন্য বিদ্যুৎ থাকবে না। এসব এলাকার মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট ও আশপাশ।

বিমানবন্দর ১১ ফিডার লাভলী রোড, তপোবন আ/এ, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আ/এ, লেকসিটি ও পার্শ্ববর্তী এলাকাগুলো।

কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনের সংস্কার কাজ শেষ হওয়ামাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই সমস্যার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের আন্তরিক সহযোগিতা ও ধৈর্য কামনা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

বিশ্বকাপের উদ্বোধন: ‘দাই দাই’ গানের তালে ফুটবলপ্রেমীদের নাচালেন শাকিরা

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করলেন ট্রাম্প

সড়কপথে বেনাপোল হয়ে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী

জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

ইরানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, জামায়াত আমিরের প্রতিক্রিয়া

ইরানের তেল বহনের অভিযোগে জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

বাজেটে অর্থের যোগানের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই : মান্না 

১০

মোজো নিয়ে এলো ‘বিরাট CARবার’ অফার

১১

জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

১২

সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৩

ভৈরব থানার ওসি প্রত্যাহার

১৪

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

১৫

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

১৬

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

১৭

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

১৮

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

১৯

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

২০
X