কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ এএম
অনলাইন সংস্করণ

চীনা এআই বিপজ্জনক, বিশ্বব্যাপী সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ডিপসিকসহ অন্যান্য চীনা কোম্পানিগুলো মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ল্যাব থেকে মেধা সম্পদ চুরির ব্যাপক চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এক কূটনৈতিক বার্তায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে বিশ্বব্যাপী সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বার্তায় বলা হয়েছে— মার্কিন মালিকানাধীন এআই মডেল থেকে তথ্য চুরি করে চীন তাদের নিজস্ব এআই বানাচ্ছে। স্টেট ডিপার্টমেন্ট বলছে, এভাবে তৈরি করা মডেলগুলো ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। কারণ এগুলোতে আসল মডেলের মতো নিরাপত্তা ব্যবস্থা থাকে না এবং ভুল তথ্য দিতে পারে।

মার্কিন সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় যোগাযোগ ও পদক্ষেপের নেওয়া এ বার্তা মূল উদ্দেশ্য।

রয়টার্সে প্রতিবেদনে বলা হয়, সতর্কবার্তা এআই ডিস্টিলেশনের কথা উল্লেখ করা হয়েছে। সহজ কথায়, এটি হলো একটি বড় ও শক্তিশালী এআই থেকে জ্ঞান নিয়ে একটি ছোট ও সাশ্রয়ী এআই তৈরি করার পদ্ধতি। বড় মডেলগুলো তৈরি করতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়। ছোট কোম্পানিগুলো সেই বড় মডেলের দেওয়া উত্তর বা ডেটা ব্যবহার করে নিজেদের ছোট মডেলকে প্রশিক্ষণ দেয়। এতে করে অনেক কম খরচে এবং কম সময়ে বেশ শক্তিশালী একটি এআই তৈরি করা সম্ভব হয়।

গত বছর কম খরচে এআই মডেল তৈরি করে বিশ্বকে চমকে দেওয়া চীনা স্টার্টআপ ডিপসিক গত শুক্রবার হুয়াওয়ে চিপ প্রযুক্তির উপযোগী করে তৈরি তাদের একটি বহুল প্রতীক্ষিত নতুন মডেলের প্রিভিউ উন্মোচন করেছে, যা এই খাতে চীনের ক্রমবর্ধমান স্বনির্ভরতার ইঙ্গিত দেয়।

এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট, ডিপসিক এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

কূটনৈতিক বার্তাটিতে মুনশট ও মিনিম্যাক্স নামে আরও দুটি চীনা এআই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

চলতি সপ্তাহে হোয়াইট হাউসও একই ধরনের অভিযোগ তুলেছে, তবে ওয়াশিংটনের চীনা দূতাবাস একে ভিত্তিহীন অভিযোগ বলে প্রত্যাখ্যান করেছে।

চীনা দূতাবাস জানিয়েছে, বেইজিং মেধা সম্পদ অধিকার রক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়। বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক ও কনস্যুলার মিশনে পাঠানো শুক্রবারের এই বার্তায় মার্কিন কর্মকর্তাদের তাদের বিদেশি প্রতিপক্ষদের সঙ্গে মার্কিন এআই মডেলের তথ্য সংগ্রহের বিষয়ে উদ্বেগের কথা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নথিতে উল্লেখ করা হয়েছে, বেইজিংয়ের কাছে বিষয়টি উত্থাপন করার জন্য আলাদা একটি বার্তা পাঠানো হয়েছে। এর আগে অপ্রকাশিত এই বার্তাটি ইঙ্গিত দিচ্ছে, মার্কিন এআই মডেলগুলো থেকে চীনের তথ্য চুরির ক্রমবর্ধমান উদ্বেগ নিয়ে ট্রাম্প প্রশাসন বেশ গুরুত্বের সঙ্গে কাজ করছে।

ফেব্রুয়ারি মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওপেনএআই মার্কিন আইনপ্রণেতাদের সতর্ক করে জানিয়েছিল—ডিপসিক চ্যাটজিপিটি নির্মাতাদের লক্ষ্যবস্তু বানাচ্ছে যাতে তাদের মডেলগুলো নকল করে নিজেদের প্রশিক্ষণে ব্যবহার করা যায়।

রয়টার্সের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের মাত্র কয়েক সপ্তাহ আগে প্রকাশিত এই মেমো এবং ফলো-আপ বার্তাটি দুই পরাশক্তির মধ্যকার দীর্ঘদিনের প্রযুক্তি যুদ্ধকে আরও উসকে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১০

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১১

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১২

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৩

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

১৫

১৭ বছর আগে যার সঙ্গে খেলতেন, মেসি আজ খেললেন তার ছেলের বিপক্ষে

১৬

ইসরায়েলের হামলা এখন তুরস্কের জন্যও হুমকি : এরদোয়ান

১৭

ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

১৮

আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য 

১৯

বগুড়া মহানগর বিএনপির কমিটি ঘোষণা

২০
X