কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

বাসের বর্ধিত ভাড়া আজ থেকে কার্যকর

বাস। পুরোনো ছবি
বাস। পুরোনো ছবি

জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের গণপরিবহনের ভাড়া বর্ধিত করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে। প্রতিটি গাড়িতে নতুন চার্ট টাঙানো থাকবে।

শনিবার (২৫ এপ্রিল) নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী রুটের পুনর্নির্ধারিত ভাড়ার তালিকাও প্রকাশ করেছে সংস্থাটি।

নতুন ভাড়ার তালিকা অনুযায়ী, গাবতলী রুটের আওতায় ঢাকা থেকে পঞ্চগড়ে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা। পাশাপাশি এই রুটের ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৮১ টাকা। সেই সঙ্গে ঢাকা (গাবতলী) থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯১১ টাকা। এছাড়া ঢাকা (গাবতলী) থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা।

এদিকে সায়েদাবাদ রুটের আওতায় ঢাকার সায়েদাবাদ থেকে চট্টগ্রাম রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫২ টাকা। সেই সঙ্গে ঢাকার সায়েদাবাদ থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর বাইরে সায়েদাবাদ থেকে সিলেট রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ টাকা। পাশাপাশি এই রুটে চলাচল করা ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৪০ টাকা। সেই সঙ্গে সায়েদাবাদ থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা ও ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৯২ টাকা। আর সায়েদাবাদ থেকে খুলনা রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৬৯০ টাকা। এছাড়াও সবচেয়ে দীর্ঘ রুট সায়েদাবাদ থেকে টেকনাফে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ১ হাজার ৩৩৫ টাকা।

অন্যদিকে ঢাকার গাবতলী থেকে ঝিনাইদহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০১ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৩৯ টাকা। সেই সঙ্গে ঢাকার গাবতলী থেকে রাজশাহী রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া পড়বে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ৯৯১ টাকা। আর গাবতলী থেকে মেহেরপুর রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৮১ টাকা।

এছাড়াও মহাখালী রুটের আওতায় ঢাকার মহাখালী থেকে ময়মনসিংহ রুটে চলাচল করা ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৯৪ টাকা। পাশাপাশি এই রুটে ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৩৭৫ টাকা। সেই সঙ্গে মহাখালী থেকে জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ভাড়া পড়বে ৪৯২ টাকা।

একইভাবে মহাখালী থেকে শেরপুর রুটে চলাচল করা ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৩৭ টাকা। পাশাপাশি মহাখালী থেকে কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া পড়বে ৪০১ টাকা এবং এই রুটে চলাচল করা ৪০ আসনের বাসের ভাড়া পড়বে ৫১১ টাকা।

বিশ্ববাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গত ১৮ এপ্রিল রাতে দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে সরকার। ওইদিন প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১০

দেশে ফের ভূমিকম্প

১১

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১২

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৩

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৪

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৫

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৬

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৭

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

১৮

করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়ছে আয়করের বোঝা

১৯

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর : ডেপুটি স্পিকার

২০
X