কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১০:৫৬ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে ভারত যাওয়ার খরচ বাড়ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ডলারের দাম ও ভ্রমণ কর বৃদ্ধির কারণে তিনটি আন্তঃদেশীয় ট্রেন মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ নভেম্বর থেকে নতুন ভাড়া কার্যকর হবে।

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খানের সই করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

চার মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বাড়াতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। গত ১ জুলাই তিনটি ট্রেনের ভাড়া ৬৫৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৭৯৫ টাকা। ১০ অক্টোবর থেকে একটি এসি সিটের জন্য ৪ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করবে রেল। একইভাবে ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬০০ টাকা।

ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা আরেক ট্রেন বন্ধন এক্সপ্রেসে বর্তমানে এসি সিটে ২ হাজার ৯০০ টাকা ভাড়া আদায় করা হয়, যা ১০ অক্টোবর থেকে ২ হাজার ৯৫০ টাকায় উন্নীত হবে। ৩৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারে ২ হাজার ৩০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৫৭০ টাকা, যা বাড়িয়ে ৬ হাজার ৭২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৯০ টাকা। আর ৭৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৬০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

১০

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

১১

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১২

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১৩

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১৪

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৫

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৬

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৭

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৮

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৯

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

২০
X