কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশটা সবার, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও প্রত্যেকের দায়িত্ব : প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জুরাইনে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও সৌন্দর্য রক্ষায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং যেখানে-সেখানে ময়লা ফেলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গঠনে নাগরিক দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (৩০ মে) রাজধানীর জুরাইন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দায়িত্ব শুধু সরকারের নয়, সাধারণ মানুষেরও। বিদেশের পরিচ্ছন্ন শহরগুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেসব দেশের নাগরিকরা নিজেরাও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন ভূমিকা পালন করেন।

প্রধানমন্ত্রী বলেন, 'টিভির পর্দায় যখন আমরা অন্য দেশের সুন্দর ও পরিষ্কার রাস্তাঘাট দেখি, তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন জাগে- আমাদের শহরগুলো কেন এমন হবে না? এর জন্য শুধু সিটি করপোরেশনের কর্মীদের ওপর নির্ভর করলে হবে না, জনগণকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।'

তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, রাস্তা-ঘাট কিংবা জনসমাগমস্থলে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে ছোট ছোট সচেতন উদ্যোগও শহরকে পরিচ্ছন্ন রাখতে বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, 'সরকারের দায়িত্ব যেমন রয়েছে, তেমনি একজন নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যদি নিজের আশপাশ পরিষ্কার রাখি, তাহলে পুরো শহরই পরিচ্ছন্ন থাকবে। এতে পরিবেশের উন্নতি হবে, মানুষের জীবনযাত্রার মান বাড়বে এবং পরিচ্ছন্নতাকর্মীদের কাজও সহজ হবে।'

অনুষ্ঠানে তিনি সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক দলের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিরাও যদি মানবিক দায়িত্ববোধ থেকে পিছিয়ে পড়া মানুষের সহায়তায় এগিয়ে আসেন, তাহলে দেশের মানুষের জীবনমান দ্রুত উন্নত হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, 'দেশটি কোনো ব্যক্তি, পরিবার, দল কিংবা সরকারের একার নয়। এটি ২০ কোটি মানুষের দেশ। তাই দেশকে এগিয়ে নিতে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ও সচেতন হতে হবে।'

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করেছিলেন। তার আদর্শ ছিল সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা। সেই আদর্শ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজিত খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X