কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইউরোপিয়ান পার্লামেন্টকে বাংলাদেশের বিষয়ে তথ্য যাচাইয়ের আহ্বান 

ইউরোপিয়ান পার্লামেন্ট কক্ষে বাংলাদেশবিষয়ক সেমিনার। ছবি : সংগৃহীত
ইউরোপিয়ান পার্লামেন্ট কক্ষে বাংলাদেশবিষয়ক সেমিনার। ছবি : সংগৃহীত

লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ‘স্টাডি সার্কেলের’ সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী ইউরোপিয়ান পার্লামেন্টকে অনুরোধ করেন, যে কোনো বিবৃতি দেওয়ার আগে সেই তথ্যগুলো যাচাই করে নেওয়ার জন্য।

বুধবার (১১ অক্টোবর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মাক্সিমিলিয়ান ক্রাহের আমন্ত্রণে ও সৈয়দ মোজাম্মেল আলীর সভাপতিত্বে পার্লামেন্টের একটি কক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা ব্রিটিশ রাজনৈতিক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন বলেন, অধিকারের মতো একটি এনজিও ভুল তথ্য দিলে বাংলাদেশের অনেক প্রধান গণমাধ্যম ফ্যাক্ট চেক না করেই সংবাদ প্রকাশ করেছে। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে বাংলাদেশে নাশকতা ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতির দেশ। বাংলাদেশের জিডিপির গ্রোথ অনেক পশ্চিমা দেশের চেয়ে দ্রুত ও বেশি। এসব খবর কিন্তু প্রকাশ করা হয় না। সম্প্রতি দেখা যাচ্ছে অনেক বড় বড় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল তথ্য দিয়ে অনেক নেতিবাচক সংবাদ প্রকাশ ও প্রচার করে। এর পেছনে একমাত্র কারণ হচ্ছে কিছু মানুষ বর্তমান সরকারকে পছন্দ করে না। অধিকারের আদিলুর রহমান নিয়ে এই ইউরোপিয়ান পার্লামেন্টে কথা হয়েছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে। অথচ তার শাস্তি হয়েছে দেশের ভেতরে নাশকতা ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায়। তার দেওয়া ভুল তথ্য দিয়ে বিবিসির মতো গণমাধ্যমও ভুল সংবাদ প্রকাশ করেছে।’

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রাহ এমইপি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার চর্চা, শান্তিপূর্ণ নির্বাচন, দেশের উন্নয়ন, আর্মিকে ব্যারাকে রাখার মতো কাজগুলোর জন্য দক্ষিণ এশিয়ার রোল মডেলে পরিণত হয়েছে।

মানবাধিকার বিশেষজ্ঞ ও আইনজীবী ড. রায়হান রশীদ বলেন, ভুল তথ্য মানুষকে কীভাবে গণহত্যার দিকে নিতে পারে সেটার জন্য রোয়ান্ডা আর মিয়ানমারের গণহত্যা দেখলেই বোঝা যায়। ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে যা আলোচনা হয় তার মধ্যে অনেক ভুল তথ্য থাকে। এগুলো যাচাইবাছাই না করেই আলোচনা করা হয় বলে মন্তব্য করা হয়। এসব ভুল তথ্য ছড়ানোর পেছনে দুটি বিষয় অনুসন্ধান প্রয়োজন।

সেমিনারে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাংগীর চৌধুরী রতন, যুক্তরাজ্য স্টাডি সার্কেলের কো-অর্ডিনেটর জামাল আহমেদ খান, গৌরবের ‘৭১-এর সভাপতি ব্যারিস্টার ইমরান আহমেদ জনি।

এ ছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবের পর এবার পল্টি মারলেন দীঘি?

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১০

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

১১

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১২

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১৩

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১৪

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৫

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৬

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৭

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৮

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৯

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

২০
X