কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

এডিসের লার্ভা পাওয়ায় ১১ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ডিএসসিসি। ছবি: কালবেলা
এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে ডিএসসিসি। ছবি: কালবেলা

এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১১টি মামলায় ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

বুধবার (২১ জুন) এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালত ধানমন্ডি ৯/এ ও ১০/এ এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে ২৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে দুটি বাসাবাড়ি ও স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। এ সময় আদালত স্কাই টাচ অ্যাপার্টমেন্টস নামক নির্মাণাধীন প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় প্রতিষ্ঠানটির প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও আরেকটি বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ কদমতলী ও সবুজবাগ এলাকায় ৫৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন। আদালত এ সময় কোনো স্থাপনায় লার্ভার উপস্থিতি পায়নি।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিনের আদালত লালবাগ এলাকায় ৪৮টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত নর্থসাউথ রোড ও বংশাল এলাকার ১৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২ স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ওয়াবদা কলোনি ও মুরাদপুর এলাকার ৫৬টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৪টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৪ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে মোট ২০৫টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১১টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১১ মামলায় সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X