কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পূজা নিয়ে মন্তব্য থেকে বিরত থাকতে এমপি বাহারকে পরামর্শ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুরোনো ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পুরোনো ছবি

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে পূজাসংক্রান্ত বিষয়ে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘সেটা (পূজাসংক্রান্ত বিষয়ে) তার ব্যক্তিগত বক্তব্য। আমরা সবাই তাকে এ রকম মন্তব্য থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিয়েছি।’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের পক্ষ থেকে ৬ অক্টোবর পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ অক্টোবর কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সভায় সংসদ সদস্য বাহাউদ্দিন ‘মদমুক্ত পূজা’ করার কথা বলেছেন। এর মাধ্যমে তিনি সাম্প্রদায়িক কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন এবং নিজের সাম্প্রদায়িক চেহারা উন্মোচিত করেছেন। বাহারের এ বক্তব্যের প্রতিবাদে কুমিল্লাতে বিক্ষোভ মিছিলও বের করা হয়। ওই মিছিলে হামলার অভিযোগ ওঠে।

এদিকে পূজাকে কেন্দ্র করে গুজব ঠেকানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুটিকয়েক মানুষ যারা বাংলাদেশ সৃষ্টিতেও বিরোধিতা করেছে এবং যারা কিছু ভালো কাজ করেন, তাদের বিরুদ্ধে কাজ করে। এই দুষ্কৃতকারীরা সংখ্যায় খুবই কম, তারপরও তারা ঘটনা ঘটিয়ে ফেলে। সে কারণে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।’ গুজব রটিয়ে কেউ পার পাবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কুমিল্লায় শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সর্বোচ্চ সতর্কতা নিয়ে সবাই তৈরি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X