কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে জাকের পার্টির মানববন্ধন

জাকের পার্টির নেতাকর্মীদের একাংশ। ছবি: কালবেলা।
জাকের পার্টির নেতাকর্মীদের একাংশ। ছবি: কালবেলা।

নির্বিচার হত্যা ও নির্মম আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতিস্বরূপ জাকের পার্টি আগামী ২৭ অক্টোবর শুক্রবার দেশব্যাপী একযোগে সব জেলা ও মহানগরে ইসলামী জনসভা করবে।

ফিলিস্তিনের গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের উপর নির্বিচারে হামলার প্রতিবাদ ও অনতিবিলম্বে গণহত্যা বন্ধের দাবিতে আজ বাদ জুমা বনানী কেন্দ্রীয় মসজিদ এলাকায় জাকের পার্টির মানববন্ধন চলাকালে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল অডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা করেন।

শান্তিপূর্ণ মানববন্ধনে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, ফিলিস্তিনের গাজায় নিরপরাধ নারী, পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধদের উপর নির্বিচারে হামলা একটি গুরুতর মানবতাবিরোধী অপরাধ। অনতিবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে। কূটনৈতিক প্রক্রিয়ায় উভয় পক্ষেরই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

শামীম হায়দার অবরুদ্ধ গাজাবাসী এবং নির্মম আগ্রাসনের শিকার ফিলিস্তিনবাসীর প্রতি জাকের পার্টির পক্ষ থেকে সংহতি ও সহমর্মিতা প্রকাশ করেন।

জাকের পার্টির মহাসচিব বলেন, পানি,খাদ্য, তেল, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে গাজার নিরীহ জনসাধারণকে মৃত্যুর মুখে নিক্ষেপ করা হচ্ছে। জাতিসংঘকে অনতিবিলম্বে এ নির্মমতার অবসান ঘটাতে হবে। ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশ এবং মানবতার পক্ষে যেসব দেশ অবস্থান নেয়, তাদের গাজাবাসীর পাশে সর্বাত্মক সহায়তা ও সমর্থন নিয়ে দাঁড়ানো অতি জরুরি।

শামীম হায়দার বলেন, অনেক আগেই জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ওআইসিকে শক্তিশালী বিকল্প হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। মোস্তফা আমীর ফয়সল মুসলিম দেশগুলোর শাসকদের ক্রমাগত আগ্রাসনের শিকার ফিলিস্তিনবাসীর জন্য করণীয় সম্পর্কে আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তাতে তারা কর্ণপাত করে নাই। অথচ আজ কি ভয়াবহ নির্মমতার শিকার ফিলিস্তিনবাসী।

জাকের পার্টির মহাসচিব বলেন, ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ফিলিস্তিনি নাগরিকদের মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। কূটনৈতিক প্রক্রিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, কাজী রাশিদুল হাসান রাশেদ, মুফতী শরীফুল ইসলাম সাঈফী, মুফতী কাউসার আহমেদ চাদপুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১০

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১১

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১২

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৩

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৪

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৫

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৬

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৭

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৮

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৯

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X