কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৯:৩৩ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় লাখো ইমামের সম্মেলনের প্রস্তুতি

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ঢাকায় এক লাখ ইমামের সমাবেশ ঘটিয়ে ইমাম সম্মেলন করতে যাচ্ছে সরকার। ওই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৩০ অক্টোবর পূর্বাচলে ‘জাতীয় ইমাম সম্মেলন-২০২৩’ অনুষ্ঠিত হবে বলে ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির পরিচালক মাওলানা আনিসুজ্জামান সিকদার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন সৌদি আরবের মসজিদুল হারামের ইমাম।

প্রধানমন্ত্রী সম্মেলন থেকে ষষ্ঠ পর্যায়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন।

সূত্রমতে, দেশে মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার সঙ্গে জড়িত প্রায় ৮০ হাজার আলেম-ওলামা। সরকার তাদের প্রতি মাসে সাড়ে ৫ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিয়ে থাকে। এই শিক্ষকরা ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন। মূলত সেই ইমামদেরই এবার সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনে উপস্থিত থাকতে পারেন সৌদি আরবের মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের দুই ইমাম। এ নিয়ে সৌদি আরবকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমপ্লেক্সে ৩০ অক্টোবর জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হবে। সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ অন্তত এক লাখ লোকের সমাগম হবে। সেখান থেকে ষষ্ঠ পর্যায়ের আরও ৫০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইমাম সম্মেলনে সৌদি আরবের দুই মসজিদের দুজন ইমাম উপস্থিত ছিলেন। ক্ষমতাসীনেরা ইসলাম ও দেশের আলেম-ওলামাদের কল্যাণে যেসব পদক্ষেপ নিয়েছে, তা সম্মেলনে তুলে ধরে সেই ধারা অব্যাহত রাখতে বলা হয়েছিল। আসন্ন এই সম্মেলন সফল করতে ধর্ম মন্ত্রণালয় ও ইফা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

ইফার ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার বলেন, দেশে সাড়ে ৪ লাখ ইমাম-মুয়াজ্জিন থাকলেও সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে না। শুধু প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক ও ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে জড়িতদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে ইমামদের উদ্দেশে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দেবেন।

নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল ঘোষণা করার কথা রয়েছে। তাই এই সময়ে ইমাম সম্মেলন করার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পাচ্ছেন জাতীয় ইমাম সমিতির সভাপতি ও লালমাটিয়া বায়তুল হারাম মসজিদের ইমাম মাওলানা কাজী আবু হোরায়রা৷

তিনি বলেন, সরকার নিজের ভোটের জন্য এই ইমাম সম্মেলন করছে। আমরা ওই সম্মেলনের কথা শুনেছি তবে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

এই বিষয়ে মো. আনিসুজ্জামান সিকদার বলেন, এই সম্মেলনের পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নাই। প্রতিবছরই এই সম্মেলন করা হয়। এর উদ্দেশ্য থাকে ইসলামের মহান আদর্শ সবার কাছে পৌঁছে দেওয়া।

তিনি বলেন, আমরা এ পর্যন্ত ইমলামিক ফাউন্ডেশন থেকে দুই লাখ ৫০ হাজার ইমামকে প্রশিক্ষণ দিয়েছি৷ তাদের উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হয়। সেখানে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হন তাদের প্রত্যেক বছর জাতীয় সম্মেলনের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। প্রত্যেক বছর প্রধানমন্ত্রীর হাত দিয়েই তারা পুরস্কার নেন। এবারও তাই করা হচ্ছে৷ তবে এবার একটু বড় আকারে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১০

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১১

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১২

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৩

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৪

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৫

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৬

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৭

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৮

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৯

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

২০
X