কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

দুটি প্রেসকে বিশেষ সুবিধা, এনসিটিবি চেয়ারম্যানের অপসারণ দাবি

নয়াপল্টনে মুদ্রণশিল্প সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা। ছবি : কালবেলা
নয়াপল্টনে মুদ্রণশিল্প সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সমিতির নেতারা। ছবি : কালবেলা

বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর ক্ষেত্রে অগ্রণী প্রিন্টিং প্রেস ও কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্সকে সক্ষমতার বাইরে বছর বছর বেশি কাজ দেওয়া এবং তাদের বিরুদ্ধে নিম্নমানের বই ছাপানোর বিস্তর অভিযোগ থাকলেও ব্যবস্থা না নেওয়ায় এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম ও উৎপাদন নিয়ন্ত্রক অধ্যাপক মো. সাইদুর রহমানের অপসারণ দাবি করেছে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে মুদ্রণশিল্প সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলেন সমিতির নেতারা।

লিখিত বক্তব্যে মুদ্রণশিল্প সমিতির চেয়ারম্যান শহীদ সেরনিয়াবাত বলেন, ২০২৩ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বোর্ডের সহযোগিতায় সক্ষমতার বাইরে কার্যাদেশ পায় অগ্রণী প্রিন্টিং প্রেস এবং কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স নামক দুটি মুদ্রণ প্রতিষ্ঠান। কিন্তু তারা ছাত্র-ছাত্রীদের পাঠের অযোগ্য কাগজে পাঠ্যবই সরবরাহ করে। এমনকি নির্ধারিত সময়ের মধ্যে বই দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তারা জমা দিয়েছে চার-পাঁচ মাস পরে অর্থাৎ এপ্রিল বা মে মাসে। ২০২২ সালেও তারা একই কাজ করে। কিন্তু এনসিটিবি এ বিলম্ব নথিভুক্ত না করে যথাসময়ে সরবরাহ করেছে বলে নথিভুক্ত করে।

সফটওয়্যার জালিয়াতির মাধ্যমে বোর্ড চেয়ারম্যানের নির্দেশে এ অনিয়মটি সংগঠিত হয়েছে। চলতি বছরের পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ দরপত্র অনুষ্ঠানে এনসিটিবি চেয়ারম্যান এবং উৎপাদক নিয়ন্ত্রক অনিয়মতান্ত্রিকভাবে একতরফা দরপত্র সংশোধনের মাধ্যমে মুদ্রণ সক্ষমতার সংজ্ঞা পরিবর্তন করে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে ওই দুটি মুদ্রণ প্রতিষ্ঠানকে সক্ষমতার বেশি কাজ দিয়েছে। নিম্নমানের পাঠ্যবই সরবরাহ এবং বিলম্বের জন্য তাদের বিরুদ্ধে এনসিটিবি কোনো ব্যবস্থাও নেয়নি।

তিনি জানান, অগ্রণী প্রিন্টিং প্রেসের অবস্থান নোয়াখালীর চৌমুহনীর স্টেশন রোডে। প্রেসটি ২০২১ সালে মার্চ মাসে, ২০২২ সালে এপ্রিল মাসে এবং ২০২৩ সালে মে মাসে সর্বশেষ পাঠ্যবই সরবরাহ করে, যার রেকর্ড (সরবরাহ চালান) পরিবর্তনের লক্ষ্যে বোর্ড কর্মকর্তার সহযোগিতায় সফটওয়্যার জালিয়াতি করা হয়েছে। প্রতিষ্ঠানটির মুদ্রিত পাঠ্যবইয়ে ৮০ জিএসএম এর স্থলে ৬০ জিএসএম এর নিম্নমানের কাগজ ব্যবহার করা হয়। আর কচুয়া প্রেস অ্যান্ড পাবলিকেশন্স শ্যামপুরের কদমতলী শিল্প এলাকা থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত হয়েছে। তারা ২০২৩ সালের এপ্রিল মাসে সর্বশেষ বই সরবরাহ করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

শহীদ সেরনিয়াবাত বলেন, মুদ্রণ প্রতিষ্ঠান মালিকদের একটি প্রতিনিধি দল এনসিটিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে এ দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করার দাবি জানালে চেয়ারম্যান জানান, এটা উপরের নির্দেশ, তা অমান্য করার ক্ষমতা আমার নেই। দেশের কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য। উপরের কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নির্দেশে বা ইচ্ছায় প্রধানমন্ত্রীর এ মহৎ অভিপ্রায় নস্যাৎ করে কোমলমতি ছাত্র-ছাত্রীদের হাতে নিম্নমানের পাঠ্যবই তুলে দিয়ে তাদের প্রতারণা করা হচ্ছে। আমরা এ দুর্নীতির হোতা চেয়ারম্যান ও উৎপাদন নিয়ন্ত্রকের অবিলম্বে অপসারণ চাই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির উপদেষ্টা ওসমান গণি বাবুল, সাবেক সভাপতি তোফায়েল খান, বর্তমান কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. শামসুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রাব্বানী জব্বার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

১০

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

১১

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

১২

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

১৩

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

১৪

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

১৫

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১৬

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১৭

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১৮

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৯

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

২০
X