স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু

বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে। ‍ছবি : সংগৃহীত
বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। শনিবার (৩০ ‍আগস্ট) সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আগস্টের শেষ দিকে সিলেটে বৃষ্টি খুবই স্বাভাবিক ব্যাপার। বৃষ্টির কারণে অনুশীলন পর্যন্ত করতে পারেনি বাংলাদেশ দল। এমন অবস্থায় বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটুকু, সেই প্রশ্নও উঠছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে বছরের এই সময়ে বৃষ্টির চোখরাঙানি থাকে অনেক। বৈরী আবহাওয়ার কারণে সাধারণত এ সময় বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকে না। শেষ আট বছরে এই সময়ে কেবল ৩টি সিরিজ আয়োজন করা হয়েছে। তবে এশিয়া কাপ সামনে থাকায় সেরা প্রস্তুতির লক্ষ্যে ডাচদের বিপক্ষে এই সিরিজ আয়োজন করে বিসিবি। টি-টোয়েন্টির জন্য উপযুক্ত পিচ প্রয়োজন হলে ভরসা রাখা হয় সিলেটের ওপরই। সে কারণে এই সময়ে সিলেটে সিরিজ আয়োজন করছে বাংলাদেশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর ও ময়মনসিংহে অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একু ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭৬ শতাংশ। আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা ৯৯ শতাংশ। ২২ শতাংশ সম্ভাবনা রয়েছে বজ্রপাতের। সব মিলিয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই অনেক বেশি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X