কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সবকিছু আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে, বললেন বাইডেনের কথিত উপদেষ্টা

ডিবি কার্যালয়ে জবানবন্দি দিচ্ছেন বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়ান জাহিদুল ইসলাম আরেফি। ছবি : সংগৃহীত
ডিবি কার্যালয়ে জবানবন্দি দিচ্ছেন বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়ান জাহিদুল ইসলাম আরেফি। ছবি : সংগৃহীত

আমাকে ভুল বুঝিয়ে বিএনপি অফিসে নিয়ে যাওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়দানকারী মিয়ান জাহিদুল ইসলাম আরেফি।

রোববার (২৯ অক্টোবর) গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে দেওয়া জবানবন্দিতে তিনি এমনটা জানান বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ।

জবানবন্দিতে তিনি বলেন, গতকাল শনিবার (২৮ অক্টোবর) জেনারেল হোসেন সরোওয়ার্দী আমাকে বিকেল ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় অফিসে নিয়ে যায় তাদের ওইদিনের প্রোগ্রাম দেখানোর জন্য। সেখানে গিয়ে আমাকে বক্তব্য দেওয়া হয়। সে সময় ইশরাক উপস্থিত ছিল। বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল ঘোষণা করার পর সাংবাদিকরা উপস্থিত হলে আমাকে দিয়ে বলানো হয়।

মিয়ান আরেফি বলেন, আমি যেটা বলেছি সেটা আমি ভুল করেছি। আমি এটার জন্য দুঃখিত। আমাকে এটা শিখিয়ে দেওয়া হয়েছে যে, আপনি স্পিকার, ডেমোক্র্যাট কমিটির লিডার এবং জো বাইডেনের উপদেষ্টা সেটা এখানে বলেন। আমাকে পুরো বুঝিয়ে দেওয়া হয়েছে যে, আপনাকে এভাবে বলতে হবে।

বাইডেনের কথিত উপদেষ্টা বলেন, আমি তখন জানতাম না যে, পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের অনেক গণ্ডগোল হয়, বিএনপির লোকেরা বাসে আগুন দিয়েছে, প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে, ইটপাটকেল ছুড়েছে, সেখানে একজন পুলিশ মারা গেছে এবং একশ’র বেশি পুলিশ সেখানে আহত হয়েছে। এগুলো আমাকে পরে বলা হয়েছে। আমি নিহত পুলিশ কর্মকর্তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। এটা তাদের (বিএনপি) করা ঠিক হয়নি।

তিনি আরও বলেন, আমাকে ঠিক ৩টার দিকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে। যাওয়ার সময় অনেক বাধার শিকার হয়েছিলাম। তখন আমি বলেছিলাম, আমি নিরাপদ মনে করছি না এখানে। আমার যাওয়া ঠিক হবে না। কিন্তু আমাকে সেখানে নিয়ে গিয়ে ভুলভাবে বক্তব্য দেওয়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১০

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১১

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১২

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৩

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৫

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৬

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৭

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৮

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৯

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

২০
X