কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাইডেনের ‘ভুয়া উপদেষ্টা’ ডিবি হেফাজতে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়ান আরাফি ডিবি হেফাজতে। ছবি : কালবেলা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়ান আরাফি ডিবি হেফাজতে। ছবি : কালবেলা

বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনকারী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া মিয়ান আরাফি ডিবি হেফাজতে।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর হঠাৎ দলটির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সঙ্গে এক রহস্যজনক ব্যক্তির ভিডিও নিয়ে হৈচৈ শুরু হয়।

পরে এ বিষয় নিয়ে রাতে বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের হামলা, টিয়ারগ্যাস ও গুলির পর সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় অফিসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়ে যিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রেখেছেন তা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি গোচরে এসেছে।

জানা গেছে, তিনি একজন বাংলাদেশি আমেরিকান। মিঞা জাহিদুল ইসলাম আরেফী। জন্ম এবং বেড়ে ওঠা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। মাঝে মাঝেই বাংলাদেশে আসেন।

এ বিষয়ে শনিবার বিবৃতি দেয় মার্কিন দূতাবাস। মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘এ ধরনের তথ্য পুরোপুরি অসত্য।’

তিনি বলেন, ‘ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি সরকার সংশ্লিষ্ট কেউ নন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X