কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মুজিববর্ষের গ্রন্থ নিয়ে ইউজিসিতে প্রকাশনা উৎসব

ইউজিসির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
ইউজিসির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রকাশিত দুটি গ্রন্থ নিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থ দুটি হলো- অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের ‘বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন: প্রসঙ্গ উচ্চশিক্ষা’ এবং অধ্যাপক ড. মিজানুর রহমানের ‘বঙ্গবন্ধু: নতুন প্রজন্মের ভাবনা ও ভবিষ্যতের দিগদর্শন’।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে সাক্ষাৎকারভিত্তিক ও গবেষণামূলক দু’টি গ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করে কমিশন। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগির।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি সচিব ড. ফেরদৗস জামান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর বলেন, দেশে গুণগত উচ্চশিক্ষা ও গবেষণার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউজিসি প্রতিষ্ঠা করেন। তাঁর প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই কমিশন গ্রন্থ দু’টি প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময়ে প্রকাশিত গ্রন্থসমূহ থেকে মানের দিকে থেকে এ’দুটি গ্রন্থ অত্যন্ত চমৎকার হয়েছে। তরুণ প্রজন্ম এ গ্রন্থ দুটি আগ্রহ করে পড়বে বলে তিনি বিশ্বাস করেন। তরুণরা বঙ্গবন্ধুর চিন্তা, শিক্ষাদর্শন সম্পর্কে নতুন তথ্য জানতে পারবে।

তিনি আরও বলেন, শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে হলে শিক্ষাকে আত্মনির্ভর করতে হবে এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে সরকারকে বেশি নজর দিতে হবে।

লেখকদ্বয় তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর জীবন ও দর্শন তরুণ প্রজন্মকে উজ্জীবিত করবে। তারা তরুণদের বঙ্গবন্ধুর চিন্তা ও চেতনা অনুসরণের আহ্বান জানান।

ইউজিসির উপপরিচালক ও মুজিববর্ষ পালন কমিটির সদস্য-সচিব বিষ্ণু মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, জেনারেল সার্ভিসেস, এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর, স্ট্র্যাটেজিক প্লানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দুর্গা রানী সরকার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম হাওলাদারসহ ইউজিসির অতিরিক্ত পরিচালক ও উপ-পরিচালকগণ অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X