কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিআইডব্লিউটিএ’র পাইলট সজল মল্লিক সাময়িক বরখাস্ত

বিআইডব্লিউটিএ’র পাইলট সজল মল্লিক। ছবি : কালবেলা
বিআইডব্লিউটিএ’র পাইলট সজল মল্লিক। ছবি : কালবেলা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পশ্চিম ব-দ্বীপ শাখার পাইলট মো. সজল মল্লিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অতিগুরুত্বপূর্ণ তথ্য গোপন ও দায়িত্বে অবহেলার কারণে ‘বিআইডব্লিউটিএ কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০ এর ৪১ (১) প্রবিধান’- অনুসারে তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংস্থার এক দপ্তর আদেশে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্তের আদেশে সজল মল্লিককে প্রতি কর্মদিবসে ঢাকায় প্রধান কার্যালয়ে নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগে হাজিরা দিতে বলা হয়েছে। তবে তিনি সংস্থার খুলনা কার্যালয়ে (পূর্বের কর্মস্থল) অবস্থান করছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, সজল মল্লিক বিআইডব্লিউটিএ সিবিএর খুলনা শাখার সাধারণ সম্পাদক।

গত ২২ অক্টোবর বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা স্বাক্ষরিত আদেশে বলা হয়, সজল মল্লিক গত ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টায় কাউখালী (পিরোজপুর)-মোংলা নৌপথে পাইলটিং করার জন্য কাউখালী থেকে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবোঝাই এমভি বে-কুইন জাহাজে ওঠেন। জাহাজটি কাউখালী থেকে মোংলার উদ্দেশে রওনা হয়ে পথিমধ্যে পিরোজপুর সদর উপজেলার গাজীপুরে নোঙর করে দুষ্কৃতকারীদের কাছে কয়লা বিক্রির সময় সজল মল্লিক পুলিশের হাতে ধরা পড়েন।

দপ্তর আদেশে আরও উল্লেখ করা হয়, সজল মল্লিক রামপাল বিদ্যুৎকেন্দ্রের কয়লাবোঝাই জাহাজে দায়িত্বরত থাকা সত্ত্বেও জাহাজের কর্মচারীদের কয়লা বিক্রির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত না করে দায়িত্ব পালনে অবহেলা করেছেন। এ কারণে তাকে ‘বিআইডব্লিউটিএ কর্মচারী চাকরি প্রবিধানমালা ১৯৯০-এর ৪১ (১) প্রবিধান’ অনুসারে সাময়িক বরখাস্ত করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১০

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১১

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১২

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৩

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৪

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৫

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৭

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৮

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০
X