বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আসছে মন্টু পাইলট-৩

মন্টু পাইলট-৩ I ছবি : সংগৃহীত
মন্টু পাইলট-৩ I ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভাঙল নীরবতা। পর্দায় ফিরছে ‘মন্টু পাইলট-৩’। ২০১৯ সালে যে মন্টু দর্শকের মনে আগুন ধরিয়েছিল, তুমুল জনপ্রিয়তায় তৈরি করেছিল আলাদা এক অধ্যায়, তার ফেরার খবরে আবারও উত্তাল বিনোদন দুনিয়া। বছরের পর বছর ধরে একটাই প্রশ্ন ঘুরেছে দর্শকের মনে—কবে ফিরবে মন্টু? অবশেষে মিলল উত্তর।

সমস্ত জল্পনা-কল্পনার ইতি টেনে, অভিনেতা সৌরভ দাসের জন্মদিনে, ২১ জানুয়ারিতেই প্রকাশ্যে এল দেবালয় ভট্টাচার্যের ‘মন্টু পাইলট ৩’-এর চরিত্রদের লুক। নতুন অধ্যায়, নতুন রহস্য, আর আগের মতোই টানটান উত্তেজনা—মন্টুর প্রত্যাবর্তনে ফের একবার শিহরিত হতে চলেছে দর্শক।

আগের সিজনের মতোই সৌরভ যে ফের এই চরিত্রে সমস্ত লাইমলাইট নিজের দিকে কেড়ে নেবে তা ধারণা করা যাচ্ছে। হাতে বন্দুক, চোখে কাজল, তীক্ষ্ণ দৃষ্টি সবমিলিয়ে মন্টু আগের মতোই স্বমহিমায়।

তবে জানা যায়, এবার পর্দার মন্টু নাকি হতে চলেছে অনেক বেশি পরিণত। মন্টুর পাশাপাশি এই সিরিজে আরও এক আকর্ষণের কেন্দ্রবিন্দু ভ্রমর। যদিও আগের সিরিজে ভ্রমরের অনুপস্থিতিতে একটু মন খারাপ হয়েছিল সবার। তবে এবার সেই অভাব যে পূরণ হতে চলেছে সে কথা বলাই বাহুল্য।

সৌরভ ও শোলাঙ্কির সঙ্গে সিরিজে বিশেষ ভূমিকায় দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ, পার্নো মিত্র, কিউ প্রমুখকে। আগের মতোই ‘বিবিজান’ চরিত্রে দেখা যাবে চান্দ্রেয়িকে। সিজন ৩-এর ফার্স্ট লুকেই তাক লাগিয়েছেন আগের মতো অভিনেত্রী।

অন্যদিকে নতুনভাবে ধরা দেবেন পার্নো মিত্র। যদিও তাকে এই সিরিজে কোন চরিত্রে দেখা যাবে তা এখন খোলসা করা হয়নি। তবে সিজন ৩তে কিউকে খলচরিত্রে দেখবেন দর্শক এমনটাই জানা যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি বছরের মার্চ মাসে মুক্তি পেতে পারে ‘মন্টু পাইলট সিজন-৩’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X