কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

উপসচিব হলেন মমতাজ বেগম

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগম। ছবি : সংগৃহীত
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগম। ছবি : সংগৃহীত

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগমকে (শিক্ষা ও আইটি) উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপসচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মমতাজ বেগম শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সরদার ও আলেয়া বেগমের দ্বিতীয় সন্তান। বর্তমানে তিনি ঢাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারসহ বিভিন্ন কর্মস্থলে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

মমতাজ বেগমের আগে সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে পেশাগত জ্ঞান, দক্ষতা, সততা, উদ্ভাবন, ই-ফাইলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার, অভিযোগ প্রতীকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে জেলা পর্যায়ে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পান। এ ছাড়াও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি জেলা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা’ হিসেবে পুরস্কার পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X