কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরের আদম তমিজী হকের কাছে কী জানতে চেয়েছিল প্রশাসন

আদম তমিজী হক। ছবি : সংগৃহীত
আদম তমিজী হক। ছবি : সংগৃহীত

হঠাৎ করেই আলোচনায় আসা আদম তমিজী হক দেশে ফিরেছেন। সোমবার (১৩ নভেম্বর) রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে বিমানবন্দরের একটি রুমে আটক করে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কী জানতে চেয়েছিল প্রশাসন?

জানা যায়, বিমানবন্দরে অবতরণের পরই ইমিগ্রেশন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ২৫ জন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেয়।

আদম তমিজী হক তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে লিখেন, বিমানবন্দরে পৌঁছানোর পর আমাকে ভিআইপি মর্যাদা না দিয়ে স্বাভাবিকভাবে যেতে বলা হয়েছিল। বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনী আমাকে একটি অফিসে ৩ ঘণ্টা বসিয়ে রেখেছিল।

তিনি বলেন, বিমানবন্দরের অফিসে বসে থাকাকালে আমি কয়েকবার তাদের সঙ্গে মেজাজ হারিয়েছি; তবে তারা কখনই আমাকে অসম্মান ব্যবহার করেননি। আমি এখন নিরাপদ এবং বাড়িতে আছি।

উল্লেখ্য, সেপ্টেম্বরে তমিজী হক ফেসবুকে ঘোষণা করেন, গাজীপুরের একজন প্রতিমন্ত্রী তার ব্যবসা বাজেয়াপ্ত করার চেষ্টা করছেন, তাকে তার ব্যবসার সুরক্ষার জন্য বিদেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য করছেন।

তারপরে তিনি ফেসবুকে একাধিক লাইভ করেন। যেখানে তিনি তার পাসপোর্ট পুড়িয়ে দেন। এ ছাড়া আওয়ামী লীগ নেতৃত্ব সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। পরে তাকে তার দলীয় পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয় এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তাকে বরখাস্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X